নাটোরে সাবুদানা-ভুট্টাদানায় তৈরি দুর্গাপ্রতিমায় দর্শনার্থীদের ভিড়

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

শারদীয় দুর্গাপূজায় ব্যতিক্রমী আয়োজন করে দর্শনার্থীদের নজর কেড়েছে নাটোরের একটি পূজামণ্ডপ। এবার দুর্গাপ্রতিমায় ব্যবহার করা হয়েছে সাবুদানা ও ভুট্টাদানা। শনিবার (১৭ অক্টোবর) পূজামণ্ডপের এই ব্যতিক্রমী শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

স্থানীয় দর্শনার্থীরা জানান, প্রতিবছরই ভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে প্রতিমা সাজানোর চেষ্টা করা হয়। গত বছর নাটোর শহরের একটি মণ্ডপে পাট ও মুগডাল দিয়ে প্রতিমার আবরণ তৈরি করা হয়েছিল। এর আগের বছর ধান ব্যবহার করা হয়েছিল। এবার সাবুদানা ও ভুট্টাদানার ব্যবহার উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।

নাটোর জেলায় চলতি বছর মোট ৪০৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন সড়কে তোরণ ও আলোকসজ্জা করা হয়েছে। মণ্ডপগুলোতে অঞ্জলি, সংগীত ও ঢাকের বাদ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ব্যবস্থাও রাখা হয়েছে।

সর্বশেষ নিউজ