নাম-ছবি-কণ্ঠের অননুমোদিত ব্যবহার ঠেকাতে আদালতে কৃতি শ্যানন

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

নিজের নাম, ছবি, মুখাবয়ব ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের আদালতে মামলাটির শুনানি হয়। কৃতির পক্ষে আদালতে বক্তব্য দেন আইনজীবী প্রবীণ আনন্দ। শুনানিতে ব্যক্তিত্বের অধিকারের আওতায় কোন কোন বিষয় সুরক্ষিত হতে পারে, সে বিষয়ে প্রশ্ন তোলেন বিচারক।

আদালত সংশ্লিষ্ট পক্ষকে ব্যক্তিত্বের অধিকারের পরিধি ব্যাখ্যা করতে প্রাসঙ্গিক রায় এবং আইনি গবেষণাপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

কৃতির অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচিতিকে বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের ব্যবহার বন্ধে আইনি সুরক্ষা চেয়েছেন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক তারকাও একই ধরনের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন হয়েছেন।

সর্বশেষ নিউজ