বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

খুলনা প্রতিনিধি
spot_img
spot_img

বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করে। সিন্ডিকেটগুলো অনেক বছর ধরে তৎপর, যার ফলে তা ভাঙতে সময় লাগছে। আমরা এগুলো ভাঙার চেষ্টা করছি সরকারিভাবে।

তিনি বলেন, এক কোটি পরিবারকে আমরা সাশ্রয়ী দামে খাবার দিচ্ছি। মানুষকে সাহায্য করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এসএম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

(এইদিনএইসময়/০১জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ