সবজিতে কমতি,আমিষের বাজারে বাড়তি চাপ

Published on

spot_img

কিছু সবজির দাম কমলেও বহাল উচ্চমূল্য,মাছ-মুরগি- ডিমের পর আটা ময়দা তেও বাড়তি খরচ 

জধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমেছে। বাজারে সরবরাহ বাড়ায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও মাছ, মুরগি ও ডিমের দামে তেমন পরিবর্তন নেই। এর মধ্যে ইলিশের দাম রয়েছে বেশ চড়া। অন্যদিকে গত এক মাসে খুচরা বাজারে আটা ও ময়দার দাম বেড়েছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে রয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ব্যয় সামলাতে অনেকেই খাদ্যতালিকা থেকে আমিষসহ প্রয়োজনীয় কিছু পণ্য বাদ দিচ্ছেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, খিলক্ষেত ও মগবাজার কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনন্দিন বাজারদরের তথ্যেও আটা-ময়দার মূল্যবৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, এক মাসে খোলা আটার দাম কেজিতে ৩ টাকা এবং খোলা ও মোড়কজাত ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে।

তবে রাজধানীর বাজারে দাম বৃদ্ধির পরিমাণ আরও বেশি। তিন বাজারের মুদিদোকানে খোলা আটা কেজি ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এক মাস আগে দাম ছিল ৪৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজি, যা মাসখানেক আগে ছিল ৫৫-৬০ টাকা।

মোড়কজাত ময়দার দামও বেড়েছে। বিভিন্ন ব্র্যান্ডের দুই কেজির প্যাকেট ১৬০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিপ্রতি দাম ৮০-৮৫ টাকা। এক মাস আগে একই ধরনের ময়দার কেজি ছিল ৭০-৭৫ টাকা।

কারওয়ান বাজারের এক মুদি দোকানি বলেন, পাইকারি পর্যায়ে আটা-ময়দার দাম বেড়েছে। আগে ৫০ কেজির এক বস্তা ময়দা ২ হাজার ৫০০ টাকায় কিনলেও গত সপ্তাহে সেটি কিনতে হয়েছে ২ হাজার ৮০০ টাকায়। ফলে খুচরা বাজারেও দাম সমন্বয় করতে হয়েছে।

আটা-ময়দাসহ বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে বেকারি পণ্যের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় যাচাইয়ের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে রুটি ও বিস্কুটের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রয়েছে।

এদিকে বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দামেও স্বস্তি নেই। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেড় মাস আগে কেজিতে দাম প্রায় ২০ টাকা কম ছিল। এর আগে অবশ্য ব্রয়লারের দাম ১৪০-১৫০ টাকা কেজিতেও নেমেছিল।

মাছের বাজারেও একই চিত্র। মাছের দাম কমেনি, বরং ইলিশ রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে

সর্বশেষ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমছে মামলার চাপ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে।...

স্বর্ণের দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে...

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক...