যে কারণে নায়ক জায়েদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন মিষ্টি জান্নাত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশি অভিনেত্রী-মডেল জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে সম্প্রতি নায়ক জায়েদ খানের সঙ্গে মিশতে দেখা যাচ্ছে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরও আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি।

সম্প্রতি একটি লঞ্চ উদ্বোধনের পর গণমাধ্যমের মুখোমুখি হন এ অভিনেত্রী ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। সে আমার হাত ধরে ছিল বলে আমার সাহস হয়েছে। নাহলে সম্ভব হতো না । সে সময় জায়েদ খান এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।

(এইদিনএইসময়/১৮জুন/এলএ)

সর্বশেষ নিউজ