সেন্সর ছাড়পত্র পেল মাহফুজ বুবলীর ‘প্রহেলিকা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সেন্সর ছাড়পত্র পেল মাহফুজ-বুবলী অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’। সঙ্গে পেয়েছে সেন্সর বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা। ঈদুল আজহাতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এই সিনেমা দিয়ে দীর্ঘ আট বছরের বিরতি শেষে অভিনয়ে ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমাটির প্রকাশিত পোস্টারে তার ক্যারেক্টার লুক দিয়েছে অন্য বার্তা।

প্রহেলিকায় মাহফুজের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এ ছাড়া সিনেমায় আরো অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

সিনেমাটিতে এই মাহফুজের অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করলেন সেন্সর বোর্ড সদস্য খোরশেদ আলম খসরু। তিনি বলেলেন, প্রহেলিকায় মাহফুজ আহমেদ দুর্দান্ত অভিনয় করেছেন। গল্পটিও ভিন্ন ধরনের। আর বুবলীকে দেখা যাবে একেবারের বাইরের ছকে। এই বুবলীকে দেখে অনেকেই মুগ্ধ হবেন। সব মিলিয়ে ছবিটি দারুণ একটি ছবি। প্রহেলিকা নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা। চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের পুরো জীবন রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। অর্পা ও মনার প্রেমকাহিনিও একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। ছবিটি আমরা আনকাট সেন্সর পেয়েছি। এর মাধ্যমে নিজেদের প্রতি আত্মবিশ্বাস আরো বেড়েছে। দর্শকদেরও ছবিটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

(এইদিনএইসময়/২১জুন/তাবী)

সর্বশেষ নিউজ