পুত্র সন্তানের মা হলেন দীপিকা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ভারতের ছোটপর্দার জনপ্রিয় তারকা দীপিকা কাকর মা হয়েছেন। বুধবার পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সহ-অভিনেতা শোয়েবের সঙ্গে বিয়ের পাঁচ বছর পর দীপিকার সংসারে এল নতুন সদস্য।

তবে সময়ের বেশ অনেকটা আগেই সন্তানের জন্ম হওয়ায় প্রথমে দুশ্চিন্তায় থাকলেও চিকিৎসকের কথায় মা ও সন্তান সুস্থ রয়েছেন। জুলাইয়েই চিকিৎসক ডেলিভারির ডেট দিয়েছিলেন।

সন্তান হওয়ার সুখবর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শোয়েব। তিনি লেখেন, ২১ জুন ভোরে আমাদের কোল আলো করে এল পুত্র সন্তান। সময়ের আগে এসেছে ছেলে। তবে মা ও সন্তান সুস্থ রয়েছে।

২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী দীপিকা কাকর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফয়জা। তা নিয়ে বিতর্কও শুরু হয়।

‘কাহা হাম কাহা তুম’ধারাবাহিকে সোনাক্ষী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত দীপিকা কাকর। এরপর আরেক জনপ্রিয় সিরিয়াল ‘শ্বশুরাল সিমার কা’ও রিয়েলিটি শো ‘বিগ বস’-এও দেখা গেছে তাকে।

সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতেও দেখা গেছে দীপিকা কাকরকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

(এইদিনএইসময়/২১জুন/এলএ)

সর্বশেষ নিউজ