করোনাকালে লেখা সেরা গানের জন্য টিভিএফবি অ্যাওয়ার্ড পেলেন মিজান মালিক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

করোনাকালে মানুষ ছিলেন জীবন-মৃত্যুর মাঝে। সে এক উৎকণ্ঠার জীবন। কেউ যেন কারো না। সেই সময়ে বিপন্ন মানুষের জন্য সাংবাদিক, সৃজনশীল লেখক ও গীতিকার মিজান মালিক লিখেছেন অসংখ্য গান। দেশে করোনার শনাক্ত হ‌ওয়ার শুরুর দিকে প্রথম গান লিখেছেন তিনি। ‘প্রার্থনা’ শিরোনামে ওই গানটি গেয়েছিলেন শিল্পী খালেদ মুন্না ও প্রীতম। সঙ্গীত পরিচালক ছিলেন জাহিদ বাশার পংকজ। গানটি মানুষের মনে ভীষণভাবে দাগ কাটে।

এরপর আরও অনেক গান লিখেন তিনি। আরাধনা, মতবাদ, শুভ্র পৃথিবী, বাংলাদেশ, বদলে যাই, সখের মানুষ, আস্থা- এসব মানুষকে উজ্জীবিত করে। কষ্টের সময়ে মানুষের মনোবলকে আরও চাঙ্গা রাখতে গানগুলো ছিল টনিকের মতো। গানগুলো স্বীকৃতিও পেয়েছে।

বুধবার টেলিভিশনে দর্শক ফোরাম (টিভিএফবি) করোনাযোদ্ধা ও সেরা গীতিকার হিসেবে ( চলো বদলে যাই) গানের জন্য পুরস্কৃত হলেন সাংবাদিক, গীতিকার মিজান মালিক। গানটি গেয়েছেন শিল্পী সুমন রাহাত ও প্রিতম।

এদিন দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- টিভিএফবির সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ ও সদস্য সচিব শফিকুল আলম মিলন।

প্রসঙ্গত, মিজান মালিক দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা যুগান্তরের সিটি এডিটর। মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় তিনি রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ, অনুসন্ধানী সাংবাদিকতায় দুদক মিডিয়া অ্যাওয়ার্ড, টিআইবি অ্যাওয়ার্ড, ডিআর‌ইউ এবং ক্র্যাব অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া জনপ্রিয় গানের জন্য তিনি বাচসাস অ্যাওয়ার্ড পান। ‘গল্প ছাড়া মলাট’ ও ‘মন খারাপের পোস্টার’ শিরোনামে তার দুটো জনপ্রিয় কাব্যগ্রন্থ রয়েছে।

(এইদিনএইসময়/২১জুন/এলএ)

সর্বশেষ নিউজ