রাজের দিকে পরীর নতুন তীর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

অনেকদিন হলো তার ঘরে নেই স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ। দুজনের মধ্যে দূরত্ব এখন অনেক। সন্তানকে নিয়ে একাই বসবাস করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই তারকা জুটিকে নিয়ে জল কম ঘোলা হয়নি। তিন অভিনেত্রীর ভিডিও ও ছবি প্রকাশের ঘটনার পর শোবিজে যে ঝড় উঠেছিল- তা অনেকটাই থেমে গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।

যেখানে তিনি লিখেছেন-

এভাবেই বছর পেরোবে,

কাল পেরোবে…

যেভাবে এখন মাস পেরিয়ে যায়!

কিছু তবু ফিরে পাওয়া যায় না।

এই যেমন আমি।

হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে।

আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

পোস্টটি করার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে পরীভক্তদের ঝড় উঠেছে। কেউ তাকে বলছেন ‘পরীকবি’, আবার কেউ ‘জীবনানন্দী দাস!’

(এইদিনএইসময়/২৩জুন/এলএ)

সর্বশেষ নিউজ