এ সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এবারের ঈদে তার অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ছায়াছবি ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে। এই ছবিতে তমা অভিনয় করেছেন ‘ময়না’ চরিত্রে।
এই সিনেমা প্রসঙ্গে তমা গণমাধ্যমকে বলেন, অভিনয় জীবনের সেরাটুকু দিয়েছেন এ সিনেমায়। গত কয়েক দিন অসুস্থ থাকলেও নানানভাবে সিনেমার প্রমোশন করে যাচ্ছেন- যেন সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠেন দর্শক।
তিনি আরো বলেন, সুড়ঙ্গ সিনেমা দেখে এর গল্পের সঙ্গে, প্রতিটি চরিত্রের সঙ্গে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন অনেক দর্শক। মানুষ মানুষের মনে বিশ্বাস-অবিশ্বাসের সুড়ঙ্গ খুঁড়ছে। এ গল্পটাই দর্শক উপলদ্ধি করবেন এই সিনেমায়। আমার বিশ্বাস সুড়ঙ্গকে ঘিরে দর্শকের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, তা পূরণ হবে।
(এইদিনএইসময়/২৬জুন/এলএ)

