প্রবাসীদের বুবলীর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ভালোমন্দ সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। ঈদে প্রবাসী ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন বুবলী।

বুধবার ঈদের আগের রাতে ফেসবুক লাইভে আসেন বুবলী। এ সময় ভক্তদের বিভিন্ন মন্তব্যের জবাব দেন, তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন।

প্রবাসীদের ত্যাগের জন্য তাদের স্যালুট জানিয়ে বুবলী বলেন, প্রবাসে আমাদের অনেক বড় বোন ও ভাইয়েরা কাজ করেন। আমার পক্ষ থেকে তাদের স্যালুট জানাই। কারণ, নিজের পরিবারকে রেখে অনেক ত্যাগ স্বীকার করে প্রবাসে এতো কষ্ট করছেন, শ্রম দিয়ে দেশের কাজ করছেন। অনেক ত্যাগ তিতীক্ষা করে কাজ করছেন। এমনকি নিজের পরিবারের সঙ্গে ঈদও করতে পারছেন না। এজন্য আপনাদের প্রতি আলাদা করে সালাম ও অনেক অনেক শ্রদ্ধা।

তিনি আরো বলেন, আপনারা প্রবাসে থেকে কাজ করছেন। আপনাদের এই ত্যাগের কারণে আমরা আমাদের দেশকে অনেকভাবে সমৃদ্ধি করতে পারি। সেখান থেকে আপনারা এতো ভালোবাসা জানাচ্ছেন এবং এই বিনোদনের মাধ্যমের সঙ্গে আপনারা যুক্ত থাকেন। এজন্য অনেক  ধন্যবাদ জানাই।

(এইদিনএইসময়/২৯জুন/এলএ)

সর্বশেষ নিউজ