গুজব উপেক্ষা করে মিথিলা-সৃজিতের একসঙ্গে ঈদ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

গুজব ছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-রশিদ মিথিলার দাম্পত্যজীবন তলানিতে এসে ঠেকেছে। এমন কথাও রটেছে পরকীয়ায় জড়িয়েছেন সৃজিত। রটেছে বিচ্ছেদের গুঞ্জনও।

তবে এসব কিছুর মধ্যেও বন্ধ নেই নিন্দুকের সমালোচনা। মেয়ে আইরা ও স্ত্রী মিথিলাকে নিয়ে হাসি হাসি মুখে পরিচালকের পোজ দেখে তাদের মত, ‘যা রটে তার কিছুটা তো মত্য বটে।’

ঘটনা যাই হোক, আপাতত সৃজিত ভালো আছেন। হার্টে ব্লক পাওয়া যায়নি তার।

বিচ্ছেদ, অসুস্থতা এসব গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে ঈদের আমেজে মেতেছেন দুজন। একটি রেস্তোরাঁয় বসে আছেন সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশীদ মিথিলা। তাদের সামনে সাজানো নানা পদের খাবার। অন্য একটি ছবিতে দেখা যায়, সৃজিতের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন মিথিলা। আর এসব ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন— ‘ঈদ ডিনার।’

মিথিলা পেশাগতভাবে চাকরিজীবী। চাকরির কারণে বছরের নানা সময় নানা দেশে তাকে অবস্থান করতে হয়। চাকরি-সংসার সামলে নিয়মিত অভিনয়ও করছেন। শ্বশুরবাড়ি কলকাতায় হওয়াতে সবকিছু সামলানো সহজ ব্যাপার নয়। তবে অন্য সব কাজকে ছুটি জানিয়ে শ্বশুরবাড়িতে মেয়ে আয়রাকে নিয়ে ঈদ উদযাপন করছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াথ রশীদ মিথিলার পরিচয়। এরপর সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

(এইদিনএইসময়/৩০জুন/এলএ)

সর্বশেষ নিউজ