আবার কি এক ছাদের নিচে বসবাস করবেন অপু-শাকিব!

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বছর দুই আগেও শাকিব খান ও তার পরিবার নিয়ে নানা অভিযোগ ছিল অপু বিশ্বাসের। এখন শাকিব সম্পর্কে ইতিবাচক কথা বলছেন অপু। সম্প্রতি তিনি বলেন- ‘এই জীবনে অপু বিশ্বাসের যা অর্জন, মা–বাবার পর তার পুরো কৃতিত্ব শাকিব খানের’। অপু জানিয়েছেন, ঈদে মুক্তি পাওয়া তার ‘লাল শাড়ি’ ছবিতে আর্থিক সহযোগিতাও করেছেন শাকিব।

এই ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটিও। শাকিব খান সম্প্রতি অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানান।

অবশ্য অপু অভিনীত এই ছবির প্রচারের কারণ হিসেবে শাকিব খান গণমাধ্যমকে জানান, প্রযোজনায় তার ছেলে আব্রাহাম খান জয়ের নাম থাকাই প্রধান কারণ।

চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বলছেন, অতীতের তিক্ততা ভুলে আবারও এক হচ্ছেন শাকিব ও অপু। কেউ কেউ বলছেন, শাকিব খানের পরিবারের সদস্যদের সঙ্গে অপুর সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। তবে বিষয়টি নিয়ে দুজনের কেউ সরাসরি কোনো মন্তব্য করেননি।

গত শুক্রবার সশরীর প্রেক্ষাগৃহে এসে ‘লাল শাড়ি’ নিয়ে কথা বলেন প্রযোজক ও নায়িকা অপু বিশ্বাস। তিনি জানান, সিনেমাটি প্রযোজনা করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছিলেন। ‘লাল শাড়ি’র শেষ লটে ২০ দিনের আউটডোর শুটিং ছিল। এর মধ্যে ১৮ দিনের মাথায় আর্থিক সংকটে পড়েন তিনি। ওই সময় অপুকে আর্থিক সহযোগিতা করেন শাকিব। তার দেওয়া অর্থেই সিনেমাটির শুটিং শেষ করেন অপু।

অপু বলেন, আমার প্রতিটি সফলতার পেছনে কৃতিত্ব, অবদান সমস্তই শাকিব খানের। উনি যদি আমার পাশে না থাকতেন বা আমার কাজে উনার সাপোর্ট যদি না পেতাম, হয়তো প্রযোজনাটা আমি করে উঠতে পারতাম না। আমি এটুকুও বলতে চাই, ‘লাল শাড়ি’ করতে গিয়ে ফিন্যান্সিয়ালি আটকে গিয়েছিলাম। বিষয়টি তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে এসেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।

কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তার কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তার কাছ থেকে। বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন এ জুটি?

এ বিষয়ে অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করেছেন না করেছেন, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।

তবে শাকিব খান বললেন ভিন্ন কথা। তিনি জানান, এমন সম্ভাবনা একেবারেই নেই। তিনি বলেন, আব্রাহাম খান জয়ের বাবা যেমন আমি শাকিব খান, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়। জয় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকে। ওর দাদা-দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট, একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝেমধ্যে, সেখানেও দেখা হয় আমাদের।

প্রসঙ্গত, ভালোবেসে বিয়ের পর শাকিব-অপুর সংসারে পুত্রসন্তান আব্রাহাম খান জয়ের জন্ম। ছেলের বয়স যখন দুই বছর, তখন বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে বিচ্ছেদের পরে আর তাদের এক ফ্রেমে দেখা যায়নি।

(এইদিনএইসময়/০২জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ