সুড়ঙ্গে আপত্তিকর দৃশ্যের অভিযোগের ব্যাখ্যা দিলেন নির্মাতা রায়হান রাফি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। সিনেমাটিতে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী। বর্তমানে দেশের ২৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

অধিকাংশ দর্শক সিনেমাটির ভূয়সী প্রশংসা করলেও কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন কেউ কেউ। তাদের মতে, পরিবার নিয়ে এমন দৃশ্য দেখা বিব্রতকর! অল্পবয়সীদের জন্য এই সিনেমা নয়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক দর্শক অভিযোগ করে বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমায় বেশ কিছু অ্যাডাল্ট সিন রয়েছে। এমন অভিযোগেরভিত্তিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির নির্মাতা রায়হান রাফী।

তিনি গণমাধ্যমকে বলেন, আমার মনে হয় আমার সিনেমায় অ্যাডাল্ট কোনো দৃশ্য নাই। একটি সিনেমা নির্মাণের সময়ে অনেক কিছু ভাবতে হয়। প্রেম বিষয়টি একেকজনের কাছে একেকরকম। একেকজন দর্শকের পয়েন্ট অব ভিউ ভিন্ন। আমি তাদের ভাবনাকে শ্রদ্ধা করি।

বাস্তবতা মেনেই ‘সুড়ঙ্গ’ নির্মিত হয়েছে জানিয়ে এ নির্মাতা বলেন, আমরা যে সিনেমার সেন্সর পেয়েছি, সেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী নির্মাণ করেই পেয়েছি। এটাতে সরাসরি এমন কোনো দৃশ্য রাখি নাই। গল্পের প্রয়োজনে যতটুকু রাখা দরকার, ততটুকুই রেখেছি। সারা পৃথিবীতে রিয়েলিস্টিক সিনেমা নির্মিত হচ্ছে। আমরাও রিয়েলিস্টিক সিনেমা বানিয়েছি। বাস্তবতার বাইয়ের গিয়ে তো সিনেমা বানাতে পারব না!

(এইদিনএইসময়/০৩জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ