নুসরাত ফারিয়া মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে নজরকাড়া ছবি পোস্ট করে আলোচনায় আসেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’র আইটেম গানে আবেদনময়ী নাচ দিয়ে দর্শকের ঘুম কেড়ে নেন ফারিয়া।
সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু আকর্ষণীয় ও খোলামেলা ছবি পোস্ট করে সমালোচনারও মুখে পড়েছেন তিনি।
নুসরাত ফারিয়া সম্প্রতি তুরস্কে গেছেন। সেখানেই গরমের সময়টা কাটাচ্ছেন। শুধু তাই নয়, এই অবসর উদযাপন সামাজিকমাধ্যমে হালনাগাদ করছেন।
সম্প্রতি নুসরাত ফারিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন। ক্যাপশনের ভাবার্থ হচ্ছে, ‘প্রচণ্ড গরমের সমস্যা, তবে আমি গ্রীষ্মকালকে বোঝাতে চাইছি’।
নুসরাত ফারিয়া তার ছবি পোস্টের সঙ্গে সঙ্গে তার ফলোয়ার ও ভক্তরা মন্তব্য করতে যেন ঝাঁপিয়ে পড়েন। তবে ইতিবাচক মন্তব্যের চেয়ে নেতিবাচক মন্তব্য বেশি করছেন বেশি।
শনিবার ও রবিবারও সোশ্যাল হ্যান্ডেল হালনাগাদ করছেন। সেখানে নেটিজেনরা নুসরাত ফারিয়াকে ছেড়ে কথা বলছেন না।
ফারিয়া আগেই জানিয়েছিলেন, ঈদের পর ছুটি কাটাতে তুরস্কে যাবেন, ফেরার পর শুরু করবেন নতুন সিনেমার কাজ।
(এইদিনএইসময়/১০জুলাই/এলএ)

