দুই বছর প্রেমের কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

দুই বছর প্রেমের পর কোরিয়ান প্রেমিক তেহো কিমকে বিয়ে করেছেন বাংলাদেশি মডেল পিজে হেলেন। ২০২১ সালে জানুয়ারিতে কিমের সঙ্গে তার প্রেমের শুরু।

চলতি বছরের ১৮ মার্চ দুই পরিবারের সম্মতিতে ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এ খবর প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

পিজে হেলেনের স্বামী তেহো কিম পেশায় একাউন্টস ম্যানেজার। এক পরিচিত বন্ধুর মাধ্যমে ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশি মডেল অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় তেহো কিমের।

স্থায়ীভাবে কোরিয়ার সিউলে বসবাস করবেন বলে গণমাধ্যমকে জানান পিজে হেলেন। বলেন, আমার স্বামীর বাংলাদেশের প্রোজেক্ট শেষ হবে ২০২৪ সালে। এরপর আমরা কোরিয়ার সিওউলে স্থায়ীভাবে বসবাস করব। ওখানেই ওদের বাড়িঘর, পরিবারের সবাই থাকে।

পিজে হেলেনের পুরো নাম প্রীতি জয়েস হেলেন। ধর্মীয়ভাবে মুসলিম হেলেন, তেহো বৌদ্ধ। তবে বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের মাঝে ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। বরং হেলেনকে তেহোর পরিবার আপন করে নিয়েছে।

২০১৫ সালে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন পিজে হেলেন। প্রথম বিজ্ঞাপনেই দর্শকমহলে দারুণ পরিচিতি পান তিনি। এরপর বহু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি।

তানজিব সারোয়ারের ‘দিল আমার’ গানে মডেল হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পান হেলেন। এরপর কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকেও। শুধু তাই নয়, সিনেমাতেও নাম লিখিয়েছিলেন তিনি।

(এইদিনএইসময়/১৯জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ