এবার অভিনেত্রী অপু বিশ্বাসের পক্ষে প্রচারণায় নেমেছেন তন্নী চৌধুরী নামে দুবাইপ্রবাসী এক তরুণী।
সাকিব খান এর পাশে কাকে চান?
‘অপু বিশ্বাস ও বুবলি। খারাপ মন্তব্য না করে জিতিয়ে দেখান আপনার প্রিয় মানুষটিকে।’
তন্নী চৌধুরী এই শিরোনামে তার ফেসবুক ওয়ালে একখণ্ড লেখা দেন। তার এই পোস্ট শেয়ার করেছেন অপু বিশ্বাসও।
এই পোস্টে যেসব কমেন্ট আসছে তার কয়েকটি এরকম: “কাউকে না। কারণ শাকিব নারীর সম্মান জানে না।
MD Nur Uddin লিখেছেন, “চরিত্র ঠিক না হলে আরও কতগুলো করবে শাকিব নিজেই জানে না”।
একজন লিখেছেন, “আমি বুবলিকে চাই। কারণ আগেরটা যদি ভালোই হতো দ্বিতীয়টা করত না।”
এভাবে হাজার হাজার কমেন্ট আসছে। যেহেতু পোস্টটি অপুর পক্ষে, ফলে তার নামটিই বেশি বলছেন নেটিজেনরা।
(এইদিনএইসময়/১১আগস্ট/এলএ)

