দেশের পাশাপাশি বিদেশেও ভক্ত রয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।
অপু বিশ্বাস গণমাধ্যমকে জানান, ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।
টিউলিপ ও জয়া এন্টারটেইনমেন্টের কর্নধার আলমগীর আহমেদ গণমাধ্যমকে জানান, সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা। সেখানে পার্ফম করবেন অপু। এতে আরো অংশ নেবেন- সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী, রাহি।
(এইদিনএইসময়/২৯আগস্ট/এলএ)

