নতুন করে শুরু হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ বয়কট করেছি:রাজ রিপা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নানা বিতর্ক আর মারামারির কারণে পণ্ড হওয়া ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ ফের শুরু হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে টুর্নামেন্টের বাকি খেলাগুলো সম্পন্ন হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

তবে ৮ দলের মধ্যে ভালো অবস্থানে থাকলেও পরবর্তী খেলাগুলোতে অংশ নেবেন না এই টুর্নামেন্টের মাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়িকা রাজ রিপা।

বুধবার দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার এক জবান। আমি এই খেলাকে বয়কট করেছি। যাদের ভালো লাগবে তারা খেলুক, কিন্তু আমাকে আর এতে দেখা যাবে না।’

এর আগে গত শুক্রবার রাতে মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে উত্তাপ।

এরপর শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
পরবর্তীতে দুই দলের মধ্যে সমঝোতা করে সিসিএল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়।

ঘটনার দিন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রাজ রিপা গণমাধ্যমের সামনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। তার মধ্যে অন্যতম চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ ও দলের ক্যাপ্টেন মোস্তফা কামাল রাজ।

(এইদিনএইসময/০৪অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ