প্রকাশ পেয়েছে ভারতের সেরা ধনী অভিনেতাদের তালিকা। ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইনডেক্স এ তালিকা তৈরি করেছে। Siasat-এর তরফে তালিকাটি প্রকাশ হওয়ার পরপরই নেটদুনিয়ায় তা ভাইরাল হয়। আপনি কি জানেন, ভারতের সেরা ধনী অভিনেতা বর্তমানে কে?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, অভিনেতাদের চলতি বছরের আয় আর তাদের বর্তমান সম্পত্তির হিসাবে এ তালিকা তৈরি করা হয়েছে।
ভারতীয় সেরা ধনী অভিনেতার তালিকায় শীর্ষে রয়েছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। তার সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৭৩৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৬ হাজার কোটি রুপিরও বেশি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন। তার সম্পদের পরিমাণ ৪১০ মিলিয়ন ডলার বা সাড়ে তিন হাজার কোটি রুপি।
তৃতীয় স্থানে রয়েছেন বিগ বি মেগাস্টার অমিতাভ বচ্চন। অমিতাভের মোট সম্পদের পরিমাণ ৩৭৫ মিলিয়ন ডলার বা সোয়া তিন হাজার কোটি রুপি।

