অনুপমের প্রাক্তন স্ত্রীকে আজ বিয়ে করছেন পরমব্রত

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

বিয়েটা যে শিগগিরই হচ্ছে সে গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। অবশেষে সতিই আজ বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে এই বিয়েতে খুব বেশি জন নেই বর-কনের নিমন্ত্রিতদের তালিকায়।

পরমব্রত এখন টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন। অবশ্য এখন বলিউডেও নিয়মিত হচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি, তিনি পরিচালক-প্রযোজকও বটে। অন্য দিকে, পিয়া এক জন মানসিক স্বাস্থ্যকর্মী।

কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত। সেসব নিয়ে লুকোচুরিও করেননি বিশেষ। সর্বশেষ বিদেশিনি প্রেমিকা ইকার সঙ্গে তার বিয়ে হওয়ারও কথা ছিল। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তিনি তা নিয়ে খোলাখুলিই কথা বলেছিলেন।

কিন্তু পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি শুরু থেকেই সাবধানী ছিলেন। তার অবশ্য বিশেষ কারণও রয়েছে। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাদের বিয়ে ভেঙে যায় ২০২১ সালে। সে সময়ই খবর রটেছিল, পরমব্রতের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই নাকি অনুপমের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন পিয়া। যদিও সে কথা সে সময় পরমব্রত নাকচ করে দিয়েছিলেন। তিনি বারবার বলেছিলেন, তারা শুধুই খুব ভালো বন্ধু এবং এই ধরনের আলোচনায় যে তিনি খুবই বিরক্ত, সে কথাও স্পষ্ট করে দিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে।

 

সর্বশেষ নিউজ