হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকেরও বেশি সময় ধরে একটানা হলিউডে রাজত্ব করে যাচ্ছেন। গোল্ডেন গ্লোব পুরস্কার,অস্কারসহ জিতেছেন অসংখ্য পুরষ্কার। সফলতার মুকুট মাথায় যার তিনিই কটাক্ষ করলেন হলিউডকে।
ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা বলেন, এই ২০২৩ সালে এসে যদি তিনি অভিনয় জগতে প্রবেশ করতে চাইতেন তাহলে তিনি মঞ্চে অভিনয় করতেন, হলিউডে নয়। তিনি বলেন ‘যখন আমি শুরু করছিলাম, তখন এতটা দেখানোর বিষয় ছিলোনা’।
লম্বা সময় ধরে সাধারণ মানুষের নজরে থাকার কিছুটা অসংগতি রয়েছে বলে মনে করেন অ্যাঞ্জেলিনা। যা তার জীবনে আরও তীব্র ভাবে প্রভাব ফেলে যখন তিনি সাত বছর আগে ব্র্যাড পিটের সাথে বিচ্ছেদ ঘটান। সে সময়ে গণমাধ্যম ও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন অস্কারজয়ী এই অভিনেত্রী।
যার ফলে তার মানসিক চাপ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি ২০১৮ সালে তার ডিজনি সিক্যুয়াল “ম্যালিফিসেন্ট: মিস্ট্রেস অফ ইভিল” এ অভিনয় করার সময় তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়।
জোলি বলেন, ‘আমি এতোটাই স্ট্রেসে চলে যায় উঠে আসার ক্ষমতা হারিয়ে যায়। তাছাড়া ব্লাড প্রেসারও খারাপের দিকে চলে যায়।’
জোলি বলেন তিনি যখন বাইরে বের হন তখন অযাচিত মনোযোগের কারণে আজকাল লস অ্যাঞ্জেলেসে তার কোনো সামাজিক জীবন নেই। জোলি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনের সাথে তার সাক্ষাত্কারে আরও বলেন, ‘তিনি শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস ছেড়ে যাওয়ার এবং কম্বোডিয়ায় তার বাড়িতে আরও বেশি সময় কাটানোর পরিকল্পনা করেছেন।’
তিনি আরও বলেন, ‘এটি আমার বিবাহবিচ্ছেদের পরে যা ঘটেছিল তার একটি অংশ। আমি বেঁচে থাকার এবং স্বাধীনভাবে ভ্রমণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। বিশ্বের সব জায়গার মধ্যে হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়।’
চলচ্চিত্র জগতের বাইরেও ২০০১ সালে অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার, বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন।

