অল্প বয়সের কারণে ভুল করেছি : পূজা চেরী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে প্রেমের গুঞ্জন এবং ব্যক্তিগত মনোমালিন্যের কারণে প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে আসেন চিত্রনায়িকা পূজা চেরী।

কিন্তু সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জাজের ক্ষমা চান তিনি।

জাজের সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়ার পর অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমা করলেও সেগুলো দিয়ে পূজা নজর কাড়তে পারেননি, বরং সমালোচিত হয়েছেন। ফলে আবারও জাজে ফিরতে চাইছেন পূজা। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

তাই ক্ষমা চেয়ে সোমবার দুপুরে পূজা পেজে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।

পূজা চেরী তার পোস্টে লিখেছেন, আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ।

আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।

জাজের মাধ্যমেই শিশুশিল্পী থেকে নায়িকা হন তিনি। এই প্রতিষ্ঠান থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন পূজা চেরী।

সর্বশেষ নিউজ