এ সময়ের চিত্রনায়িকা পূজা চেরী এখন আলোচনার শীর্ষে। বিশেষ করে শাকিবের সাথে প্রেমের সম্পর্ক অনেকেই জানেন। কিন্তু পূজা সেটা স্বীকার না করলেও দুজনের মধ্যে যে মায়ার একটা বন্ধন আছে সেটা কাছের জনেরা অনুভব করেন।
তাদের সেই মায়ার প্রভাব পড়েছে ঢাকাই ছবিতে।ইন্ডাষ্ট্রির শীর্ষ নায়ক শাকিব খানের সরকারি অনুদানের ‘মায়া’।
সিনেমায় অভিনয় করার কথা ছিল পূজার । সেই সিনেমায় তিনি কাজ করছেন না বলে জানালেন পূজা। তবে যদি গল্প পছন্দ হয় তিনি সরেও যাবেন না।
রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এমনটাই জানান।
পূজা বলেন, বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু,আমি মায়া সিনেমাটি আপাতত করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করবো।
আমার সহশিল্পীর চেয়ে গল্প কম গুরুত্বপূর্ণ নয়। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।
উল্লেখ্য, সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মায়া’ সিনেমা নিয়ে জল কম ঘোলা হয়নি। এর নির্মাতার নাম নিয়েই কতজনের নাম ছিল আলোচনায়।

