ছেলের ছবি পোস্ট করে যা লিখেছেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
spot_img
spot_img

‘আজ পবিত্র শবে বরাত। মুমিন মুসলমান এ রাতটিকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে ইবাদত-বন্দেগি, তওবা-ইসতেগফার ও দোয়া-দরুদে অতিবাহিত করে থাকেন।’

শবে বরাতের সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ছেলে আব্রাম খান জয়ের ছবি পোস্ট করে শবে বরাতের মাহাত্ম্য নিয়ে লিখেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

শেয়ার করা ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, শবে বরাত আজ ২২ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার, বসন্তকাল।

তিনি আরও লিখেছেন, আজকের রাতকেই শবে বরাত বলা হয়, আজকের রাতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো। কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করবো। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ-তায়ালা ডাকতে থাকেন। সুবহানআল্লাহ।

সর্বশেষ নিউজ