চিত্রনায়ক শাকিব খানকে এবার তিন দিনের আলটিমেটাম দিয়েছেন প্রযোজক রহমত উল্ল্যাহ ।শাকিব খানকে একটি আইটি নোটিশ পাঠিয়ে এ আলটিমেটাম দেওয়া হয়েছে।বর্তমানে প্রযোজক অস্ট্রেলিয়াতে আছেন । কিছু দিন আগে ঢাকা থেকে সেখানে ফিরে গেছেন ।
ঢাকায় তার পক্ষে আইনি বিষয়টি দেখভাল করছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। তার স্বাক্ষরিত আইনি নোটিশ গতকাল ৮ টায় পাঠানো হয়েছে শাকিবের ঠিকানায় । বেঁধে দেওয়া হয়েছে ৩ দিনের সময়।
আর এই আইনি নোটিশের কপি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন রহমত উল্ল্যাহ। সেখানে তিনি উল্লেখ্য করেছেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যে কোনো ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে সেটা দিবেন আমার বিজ্ঞ আইনজীবী ।’
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়ণের সময় শাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রযোজক রহমত উল্ল্যাহ এই অভিযোগ করেন।
(এইদিনএইসময়/২২মার্চ/তানিয়া)

