বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে কি বললেন সারা আলী খান?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বলিউডে সর্বমহলে ঠোঁটকাটা স্বভাবের নায়িকা হিসেবে পরিচিত সারা আলী খান।সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে  তার কোনো রাখঢাক নেই,নেই কোন গোনীয়তা।

সারা আলী খান জানালেন, বিচ্ছেদের কথা তুলে মা-বাবাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টা করতেন।

সারা ও তার  ভাই ইব্রাহিম আলী খান নিজেদের দেখাতে চাইতেন যে, মা-বাবার সেই সিদ্ধান্তের জন্য ভুগছেন তারা। আর এই বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তাদের থেকে নানাধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তারা।

সারা আলী খান তার নতুন ছবি ‘গ্যাসলাইট’-এর প্রচারে পারিবারিক প্রসঙ্গ টেনে বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে এসব বিস্ফোরক তথ্য দেন।

সারা আরও জানান , এখনো মজার ছলে এমনটা করে থাকেন ।

১৯৯১ সালে ভালোবেসে বিয়ে করেন তার বাবা সাইফ ও অমৃতা। কিন্তু তাদের দাম্পত্য শেষমেশ আর টেকেনি।

২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন তারা এবং   ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।

সর্বশেষ নিউজ