নতুন করে কার প্রেমে মজেছেন রাশমিকা?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভারতের বিনোদনপ্রেমিদের জাতীয় ক্রাশ এখন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা।সম্প্রতি ‘পুষ্প: দ্য রাইজ’ সিনেমায় শ্রীবল্লী চরিত্রে অভিনয় করে অনুরাগীদের হৃদয়ে পোক্ত স্থান দখল করেছেন এ নায়িকা।

আর দক্ষিণী ইন্ডাস্ট্রি হোক কিংবা বলিউড হোক বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের চর্চা চলে প্রায় সব জায়গাতে। যদিও তারা কখনোই স্বীকার করেননি যে তারা প্রেম করছেন!

ওপেন সিক্রেট এই প্রেমের গুঞ্জনের মাঝেই সম্প্রতি জানা গেল সম্পর্কে চিড় ধরেছে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার। বিজয়কে ছেড়ে অন্য এক জনকে মন দিয়েছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে নাকি মজেছেন রাশমিকা। সম্প্রতি তাদের নাকি একাধিক বার একসঙ্গেও দেখা গিয়েছে । ধারণা করা হচ্ছে, তারা একে অপরকে ‘ডেট’ করছেন।

কয়েক দিন আগেই মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাদের দুজনকে। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও তারা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। লাল গালিচাতেও তাদের রসায়নটা ছিল চোখে পড়ার মতো। তাইতো খবর রটেছে, আপাতত সাই শ্রীনিবাসেই মজেছেন কন্নড় অভিনেত্রী।

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে জানুয়ারি মাসের শেষের দিকে দুবাইয়ে একসঙ্গে দেখা যায় । দুবাইয়ে সপরিবারে ছুটি কাটিয়েছেন আলোচিত এই জুটি। শুধু তাই নয় জল্পনা-কল্পনাও শুরু হয়েছিল, বিজয়ের পরিবারের সবার উপস্থিতিতেই নাকি বিয়ের পাকা কথা সারা হবে বিজয় ও রাশমিকার।

তাদের হাসিমুখের ছবি প্রকাশ্যে আসার পর খুশি হয়েছিলেন চর্চিত যুগলের অনুরাগীরাও। আর এর মধ্যেই চলছে দুই তারকার বিচ্ছেদের কানাঘুষো!

সর্বশেষ নিউজ