নানা ইস্যুতে বেশ কয়েক বছর ধরেই আলোচনায় আছেন হিরো আলম। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর (অধেয় নির্মাতা) হিরো আলমকে কেন্দ্র করে গণমাধ্যমে ‘রুচির দুর্ভিক্ষ’ নামে বেশ কয়েকটি খবর সামনে এসেছে ।সেখানে লেখা ‘রুচির দুর্ভিক্ষের কারণে সমাজে হিরো আলমের উত্থান বলে মন্তব্য করেছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ’।
‘রুচির দুর্ভিক্ষ’—কথাটি অনেক আগে বলেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।আর এখন এর উত্থান করেন, বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
আর মামুনুর রশীদের এই মন্তব্যের বিপরীতে ফেইসবুক লাইভে এসে এই অভিনেতাকে উদ্দেশ করে হিরো আলম বলেছেন, ‘আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন ’।
তিনি মামুনুর রশীদের উদ্দেশে আরও বলেন, “যেহেতু আমার কারণে দেশের মানুষের রুচি নষ্ট হচ্ছে, আপনি ইচ্ছা করলে আমাকে তৈরি করতে পারতেন। তাহলে মানুষের রুচি নষ্ট হত না।
হিরো আলম উল্লেখ্য করেন, “নিজের যোগ্যতায়, পরিশ্রম করে আলম থেকে হিরো আলম হয়েছি। রুচিবান লোকেরা হিরো আলম তৈরি করেন নাই। হিরো আলমকে মেরে না ফেললে আপনারা থামাতে পারবেন না।”
এরপর কিছু দিন যেতে না যেতেই আজ আশরাফুল হোসেন আলম নামে ফেসবুক আইডির মাধ্যমে পোস্ট দিয়ে হিরো আলম সকলকে উদ্দেশ্য করে জানান দেন তিনি নিজেকে পরিবর্তন করতে চলেছেন।
তখন তিনি লিখেছেন ,আচ্ছা আপনারা সবাই বলেন তো আমি কি দেখতে খুবই খারাপ?
পোশাক মেকআপ গেটাপ পরিবর্তন করতে পারে যারা রুচিশীল ব্যক্তি আছেন ।তারা ইচ্ছে করলে কিন্তু হিরো আলমকে পরিবর্তন করতে পারতেন কিন্তু আপনারা করেন নাই । তাই আমি নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি । আচ্ছা বলেন তো আমাকে কোন পরিবর্তন মনে হইতেছে, আমি নিজেকে সম্পন্ন তৈরি করে আপনাদের দেখায় ছাড়বো মানুষের চেহারা নয়,অর্থ নয়, সাহস আর প্রচেষ্টার প্রয়োজন এজন্য।

