এবারের আইপিএল উদ্বোধনে বড় আকর্ষণ হয়ে এসেছিলেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা।
শুক্রবারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জমকালো সেই অনুষ্ঠানে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানে নেচেছেন এই অভিনেত্রী।
নাচিয়েছেন গ্যালারিভর্তি দর্শককেও। নিজের সুপারহিট সিনেমা ‘পুষ্পা’র ‘সামি সামি’ গানে নেচেও দেখিয়েছেন এ অভিনেত্রী।
অনুষ্ঠানে সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং বাহুবলী তারকা তামান্না ভাটিয়াও অংশ নেন।

