হিরো আলমকে নিয়ে সিনেমা বানাতে চান পরিচালক মেঘ

বিনোদন প্রতিবেদক
spot_img
spot_img

সময়ের আলোচিত ইউটিউবার হিরো আলমকে নিয়ে সিনেমা বানাতে চান চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ।

রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ফেসবুকে তিনি লিখেন- হিরো আলম কে নিয়ে সিনেমা বানাতে চাই, তথাকথিত রুচিশীল মোড়লদের বিরুদ্ধে এটাই হবে সাংস্কৃতিক অধিকারের প্রতিবাদ…

আজ যে ব্যক্তি জাতির রুচি নিয়ে কথা বলে সে কোন রুচি নিয়ে আমার অনুদানপ্রাপ্ত বিলডাকিনি চলচ্চিত্র আমাকে নির্মাণ না করতে দেওয়ার পক্ষ নিয়েছিলেন। উত্তর কি দিতে পারবেন তিনি?

সেখানে তার রুচি ছিলো স্বার্থের, টাকার, ক্ষমতার, তাই আমাকে অযোগ্য মনে করেছেন।

তিনি স্বাধীনতা পদক নেওয়ার দাবার চালটি দিয়ে দিলেন। বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। তার মনে হলো তিনি স্বাধীনতা পদক পাননি, তাই হিরো আলমের কাধে ভর দিয়ে নাড়া দিলেন। সঙ্গে বিখ্যাত উক্তি ট্যাগ লাগিয়ে দিলেন।

আমি জানি এই পোস্ট দেওয়ার পরে আমার অনেক কাছের মানুষরা দুরে যাবেন, দুখ নাই।

যে দেশে একজন চিত্রনাট্যকারের কপিরাইট প্রাপ্ত চিত্রনাট্য জবর দখল হয়ে যায়, একা প্রতিবাদ করতে হয় সেই দেশে সাংস্কৃতিক রুচি নিয়ে কথা বলা অন্যায়। এমন দেশে হিরো আলমই আইকন, হিরো আলম কে অবজ্ঞা করা মানবধিকার খর্ব করা।

রাজনৈতিক মতাদর্শে হিরো আলম আমার বিপরীদ পক্ষ, নিজ জেলার হওয়ার পরেও তার সাথে আমার কখনো দেখা বা কথা হয়নি। হিরো আলমের কাজ রুচিহীন বলে যারা বিবৃত্তি দিচ্ছেন তাদের মুখেই হিরো আলম কে নিয়ে প্রশংসা শুরু হবে, যদি কখনো হিরো আলমকে নিয়ে সিনেমা বানাতে পারি।

সর্বশেষ নিউজ