অভিনেত্রী ও মডেল তাসনিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসীম আহমেদ।
বুধবার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫ ও ২৯ ধারায়ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন প্রযোজক জসীম।
এরপরই প্রযোজক জসীম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন করেন। এসময় মডেল তাসনিয়ার বিরুদ্ধে মামলার আবদনের বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আল মামুন রাসেল ও শাহেদুল আজম। তারা জানান, মডেল তাসনিয়ার বিরুদ্ধে তারা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন। বিচারক পরে আদেশ প্রদান করবেন।
আইনজীবী আল মামুন রাসেল বলেন, ‘জসীম আহমেদের সঙ্গে তাসনিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্কের অব্যবহার করেছেন তাসনিয়া। তার নামে মিথ্যা মামলাও করেছেন তিনি। এ ছাড়া কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এই পরিচালক ও প্রযোজকের নামে নানা মিথ্যা জিনিস প্রকাশ করছেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ ধারায় অপরাধ।

