পুরনো চেহারায় নেই বিএনপি, হতাশা জানালেন গায়ক আসিফ আকবর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বরাবরই জাতীয়তাবাদী মতাদর্শে আস্থাশীল। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শিক বিএনপিকে তিনি ভালোবাসেন, আজকের রাজনৈতিক বাস্তবতায় সেই চেনা দলটিকে আর খুঁজে পান না বলেই জানান তিনি।

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ৩০ মে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ তার মনের অনুভূতি তুলে ধরেন। সেখানে তিনি শহীদ জিয়াকে “বাংলাদেশের একমাত্র স্টেটসম্যান” বলে উল্লেখ করে জানান, স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতিকে রাজনৈতিক ও সামরিক দিক থেকে যিনি দিকনির্দেশনা দিয়েছেন, তিনি জিয়াউর রহমান।

আসিফের ভাষ্য মতে, মাত্র সাড়ে তিন বছরের শাসনকালেই জিয়াউর রহমান বাংলাদেশকে কৃষি, শিল্প, মানবসম্পদ ও স্বনির্ভরতায় এগিয়ে নিয়ে যান। তাঁর বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদই আধুনিক রাষ্ট্রের ভিত্তি গড়ে দেয়। আন্তর্জাতিক পরিসরেও তিনি ছিলেন ‘অজেয় ধূমকেতু’।

স্ট্যাটাসে আসিফ আকবর আরো লিখেছেন, “বিএনপির উত্থান হয়েছিল সাধারণ মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য, যে বিএনপিকে ভালোবাসতাম, সেই বিএনপি আর খুঁজে পাই না।

তিনি অভিযোগ করেন, জিয়া পরিবার যেখানে নিপীড়নের শিকার, সেখানে জাতীয়তাবাদের নামধারী কিছু নেতা সুফল ভোগ করছেন। মঞ্চে যারা আজ নেতৃত্ব দিচ্ছেন, তাদের ভেতরে আছেন অনেক ‘অত্যাচারীর এজেন্ট’। তিনি বলেন, সারাদেশে গুম, খুন, মামলা, জেল-জুলুমে বিপর্যস্ত তৃণমূলের লাখো কর্মীই আজ দলে অবহেলিত।

আসিফ উল্লেখ করেন, তিনি ছোটবেলা থেকেই শহীদ জিয়ার একজন অনুসারী এবং বিএনপির প্রতি একনিষ্ঠ ছিলেন। কিন্তু আজ তিনি খুঁজে ফিরছেন সেই বিএনপিকে, যেটি নারী, যুব, ক্রীড়া, সংস্কৃতি ও শিল্পীদের পাশে ছিল।

সর্বশেষ নিউজ