‘অসম্ভব’ প্রেমে শাহিদ-কৃতি, কী পরিণতি এই প্রেমের?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

‘ককটেল’, ‘লাভ আজ কাল’, ‘লুকাছুপি’-র নির্মাতাদের হাত ধরে নতুন জুটি পাচ্ছে বলিউড। আজ সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করা হয়েছে।

দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওর ব্যানারে নতুন এই ছবির নাম এখনও ঠিক হয়নি। এই ছবিতে জুটি বাঁধছেন বলিউডের ‘কবীর সিং’ শাহিদ কপূর ও কৃতি শ্যানন।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে দিয়েছেন ছবির কলাকুশলীরা। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে, সূর্যাস্তের আভা মেখে একে অপরে মজেছেন শাহিদ-কৃতি। ছবির নাম নেই, কেবল পোস্টারে লেখা, ‘একটা অসম্ভব প্রেমের গল্প’, শাহিদ কপূর ও কৃতি শ্যানন।

ছবির চিত্রনাট্য লিখেছেন অমিত যোশী ও আরাধনা শাহ। এই ছবিটি চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পাওয়ার কথা। শাহিদ ও কৃতি ছাড়াও, এই ছবিতে থাকছেন ধর্মেন্দ্র দেওল ও ডিম্পল কপাডিয়া।

কৃতির অপর ছবি ‘আদিপুরুষ’ও মুক্তির অপেক্ষায়। ওম রাউত পরিচালিত এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রভাস, কৃতি শ্যানন, সেফ আলি খান, সানি সিংহ ও দেবদত্তা নেগি।

এর আগে একাধিকবার ‘আদিপুরুষ’-এর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েও তা পিছিয়ে গিয়েছে। বিতর্কে জড়িয়েছে এই ছবি। এই ছবি প্রথমে ২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেলার মুক্তির পরে চূড়ান্ত সমালোচনার স্বীকার হয় এই ছবির গ্রাফিক্স । এরপরে গ্রাফিক্স নিয়ে করার জন্যই ছবি মুক্তির দিন পিছিয়ে দেন নির্মাতারা। এবার এই ছবি মুক্তি পাওয়ার কথা ১৬ জুন। এই ছবির গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে গল্প বলার ধাঁচ সবই তাক লাগিয়ে দেবে বলে আশা নির্মাতাদের। এই ছবিতে রাঘবের ভূমিকায় অভিনয় করবেন প্রভাস, জানকীর ভূমিকায় থাকছেন কৃতি। লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খানকে।

সর্বশেষ নিউজ