কে-পপ বিশ্বজয় করল যেভাবে, পিছিয়ে গেল সি-পপ

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

বিশ্বজুড়ে কে-পপ বা কোরিয়ান পপের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এর বিপরীতে চীনা পপ বা সি-পপ এখনো মূলত নিজ দেশের বাজারেই সীমাবদ্ধ। সাম্প্রতিক এক বিশ্লেষণে এর পেছনের কয়েকটি কারণ তুলে ধরেছে টাইম ম্যাগাজিন।

বিশ্লেষণে বলা হয়েছে, কে-পপ শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করে এগিয়েছে। বিদেশি শ্রোতাদের পছন্দ মাথায় রেখে শিল্পীদের প্রশিক্ষণ, আন্তর্জাতিক গীতিকার ও কোরিওগ্রাফারের ব্যবহার এবং উচ্চমানের মিউজিক ভিডিও তৈরিতে বিনিয়োগ করা হয়েছে।

ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমও কে-পপের প্রসারে বড় ভূমিকা রেখেছে। ভক্তদের তৈরি কনটেন্ট, শেয়ার ও অনলাইন কমিউনিটি এই ধারাকে আরও ছড়িয়ে দিয়েছে।

অন্যদিকে চীনের বিশাল অভ্যন্তরীণ বাজারের কারণে সি-পপ শিল্পীদের আন্তর্জাতিক বাজারে যাওয়ার চাপ তুলনামূলক কম। পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সীমিত ব্যবহার এবং বিনোদনশিল্পে সরকারি নিয়ন্ত্রণও সি-পপের বৈশ্বিক প্রসারে বাধা হিসেবে কাজ করেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ নিউজ