সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন মিথিলা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দ্বিতীয়বারের মতো ঘর বেঁধেছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। মেয়ে আইরাকে নিয়ে বেশ সুখেই আছেন এই তারকা দম্পতি। কিন্তু হঠাৎ তাদের সেই সুখের সংসারে ভাঙনের সুর বাজছে বলে গুঞ্জন ওঠে! সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন মিথিলা।

মূলত ফেসবুকে সৃজিত ও মিথিলার হেঁয়ালি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন রটে। তখন মিথিলা বলেছেন ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনো ধারণাই নেই, আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল।’ তিনি তখন আরও বলেন, ‘আমার কাছে এ বিষয়টা খুব অনৈতিক।

অভিনেত্রী বলেন, এই খবরের সঙ্গে সম্পৃক্ত নই আমি। খবরে কি আমার নাম আছে? এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত আছি। তাই আর কথা বাড়ানো গেল না।

তিনি আরও বলেন এর আগেও ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকে পড়েছিলাম। এটা ঠিক নয়।’ এক বছর পর একই রকম গুঞ্জন আবারও শুরু হয়েছে।

তবে এবার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিশেষ করে কলকাতার একটি গণমাধ্যম জানিয়েছে, সৃজিত নাকি ইদানীং অন্য একটি মেয়েকে সময় দিচ্ছে। বিভিন্ন পার্টিতে সেই মেয়েটির সঙ্গে তাকে দেখা যায়। মিথিলার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। খবর প্রকাশের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মিথিলা।

এর আগে, গেল বছরের নভেম্বরে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন রটেছিল। সে সময় তারা বিচ্ছেদের গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে মিথিলা জানিয়েছিলেন, কাজের সূত্রে তারা দুজনই ভিন্ন জায়গায় অবস্থান করেন। এ কারণে এখন খুব একটা তাদেরকে একসঙ্গে দেখা যায় না।

জানা গেছে, শুক্রবার (২৬ মে) নির্মাতা সৃজিতের সঙ্গে দুই মাস পর ঘর ছাড়বেন স্ত্রী! এমন শিরোনামে খবর প্রকাশ হয় ভারতীয় গণমাধ্যমে। এরপর থেকেই শুরু হয় নানান জল্পনা-কল্পনা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। তবে টার আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানকে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন মিথিলার। ২০১৭ সালের জুলাইয়ে বিচ্ছেদ হয় তাদের।

(এইদিনএইসময়/২৯মে/তাবি)

সর্বশেষ নিউজ