প্রায়ই ভক্তদের সঙ্গে মজার মজার পোস্ট শেয়ার করে থাকেন অভিনেত্রী কাজল। এবার সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা করলেন তিনি।
শুক্রবার সকালেই ইনস্টাগ্রাম ও টুইটারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য দূরে সরে যাচ্ছেন। তার এই পোস্ট দেখে বিভ্রান্ত অনুরাগীরা, অন্যদিকে ভক্তদের একাংশ মনে করছেন এটা প্রচারের কৌশল।
কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা একটি বার্তা পোস্ট করেন তিনি, যাতে লেখা ছিল, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটির মুখোমুখি’। ক্যাপশনে তিনি লিখেছেন, কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলাম। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। এমনকী এই পোস্টের পরেই কাজলের ইনস্টাগ্রাম থেকে উধাও সব ছবি।
স্বামী অজয় দেবগন, মেয়ে নিশা দেবগন ও ছেলে যুগ দেবগনের সঙ্গে ইনস্টাগ্রামে প্রায়শই ছবি পোস্ট করেন কাজল। কিছুদিন আগেই তার জনপ্রিয় ছবি গুপ্ত এবং বেখুদির স্মৃতির কথা পোস্ট করেন। এমনকী দুশমনের ২৫ বছরও সেলিব্রেট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাকে সাহস যোগান। কেউ লেখেন, ‘নিজের খেয়াল রাখুন’। কেউ আবার লেখেন, ‘আপনি অনেক শক্তিশালী, সব ঠিক হয়ে যাবে’।
(এইদিনএইসময়/০৯জুন/এলএ)

