জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা এখন অটোরিকশা চালক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বুকভরা স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন শফিক সৈয়দি ।একদিন বড় অভিনেতা হবেন । কিন্তু সেই স্বপ্ন ছুঁয়েও আবার অন্ধকারে ফিরে গেছেন শফিক। ১৯৮৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মীরা নায়ার পরিচালিত ‘সালাম বম্বে।
এই ছবিতে নানা পাটেকর, ইরফান খান, রঘুবীর যাদবের মতো নামি তারকারা অভিনয় করেছিলেন।

বম্বে’তে সে সব তারকার সঙ্গে টক্কর দিয়েছিল ১২ বছরের এক শিশু অভিনেতা। মুম্বাইয়ের বস্তি এলাকার একটি বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন শফিক।
এতটুকু বয়সে শফিকের অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এই ছবিতে অভিনয় করার জন্য জাতীয় পুরস্কারও দেওয়া হয় তাকে।

মোট ৫২ দিন শুটিং করেছিলেন শফিক। ছবিতে অভিনয় করে ১৫ হাজার টাকা আয়ও করেছিলেন তিনি। আদতে তিনি ছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা। বস্তিতেই আস্তানা ছিল তার।
হিন্দি ছবিতে যেমন দেখায়, মুম্বাই শহরের জীবনযাত্রা কি আসলে ওই রকম, তা দেখার জন্য কয়েকজন বন্ধুকে নিয়ে মুম্বাইয়ে আসেন শফিক।

তারপর বম্বে’তে অভিনয় করার পর তিনি সিদ্ধান্ত নেন, বলিউডেই কাজ করবেন। কিন্তু তার কাছে কাজের কোনো প্রস্তাবই পরবর্তীতে আসেনি।
১৯৯৪ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পতঙ্গ’ ছবিতে অভিনয় করার পর তিনি আবার বেঙ্গালুরু ফিরে যান।

এরপর শফিক চেষ্টা করতে থাকে অন্য ছবিতে কাজ করার। কিন্তু সে ক্ষেত্রেও ব্যর্থ হন। ছবির প্রযোজক শফিককে কাজের সুযোগ দিলেও তিনি কখনো ক্যামেরার সামনে আসতেন না।
তার সমস্ত কাজ ছিল ক্যামেরার লেন্সের পেছনেই। কখনো তিনি লাইটম্যান হিসাবে কাজ করতেন, আবার কখনো প্রযোজনার কাজে সহকর্মী হিসাবে।

বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকেও ক্যামেরার পেছনে কাজ করেছেন শফিক। শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে শফিক ভালো বেতনের চাকরিও খুঁজে পাননি।
অবশেষে বেঙ্গালুরু শহরেই অটোরিকশা চালিয়ে রোজগার শুরু করেন একসময়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।

বর্তমানে বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার ভেতরের শহরতলি এলাকায় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ের সঙ্গে থাকেন শফিক।

সেখানকার সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে শফিক জানান, তিনি নিজের জীবনকাহিনির উপর ভিত্তি করে ১৮০ পাতার একটি গল্প লিখেছেন। নামকরণও করেছেন।
শফিক এখনো স্বপ্ন দেখেন, এই গল্প কোনো এক প্রযোজকের পছন্দ হবে এবং সেই গল্পে নির্মিত হবে সিনেমা। তার স্বপ্ন কি আদৌ পূরণ হবে?
(এইদিনএইসময/০২অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ