পেজেশকিয়ান-আরাগচিকে যুক্তরাষ্ট্রের ভিসা, থাকছে কঠোর বিধিনিষেধ

Published on

spot_img

জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি; ছোট প্রতিনিধিদল, চলাচল ও বিলাসপণ্য কেনায় থাকবে কড়াকড়ি 

তিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ সফরে ইরানি প্রতিনিধিদলের সদস্যসংখ্যা সীমিত রাখার পাশাপাশি তাদের চলাচল ও কেনাকাটায় কঠোর বিধিনিষেধ থাকবে।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতিসংঘের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসাবেই ইরানের মূল প্রতিনিধিদলকে অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পেজেশকিয়ান ও আরাগচির সঙ্গে প্রয়োজনীয় কয়েকজন কর্মকর্তা নিউইয়র্কে সরাসরি অধিবেশনে অংশ নিতে পারবেন। তবে আগের তুলনায় এবার প্রতিনিধিদল ছোট হবে।

ওয়াশিংটনের শর্ত অনুযায়ী, ইরানি প্রতিনিধিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে। একই সঙ্গে বিলাসপণ্য কেনার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত সপ্তম মাসে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতেই জাতিসংঘের এবারের অধিবেশন বসছে। যুদ্ধ বন্ধ বা দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখনো কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। একইভাবে হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু করার পথও পরিষ্কার হয়নি।

ফলে নিউইয়র্কে পেজেশকিয়ান ও আরাগচির উপস্থিতি এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সর্বশেষ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমছে মামলার চাপ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে।...

স্বর্ণের দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে...

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক...