ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

Published on

spot_img

ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতোর একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সি হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বানগা ন্যাশনাল হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে স্কুলে গুলির খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। নিহত ও আহত শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে।

বানগা শহরের মেয়র আলবার্ট পালেনসিয়া জানান, হামলার আগে ওই শিক্ষার্থী তার বন্ধুদের বলেছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে বন্ধুরা তার কথাকে গুরুত্ব দেয়নি। খাবারের পর হঠাৎ সে গুলি চালাতে শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে।

দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

চলতি বছরের জুনের পর ফিলিপাইনের কোনো স্কুলে এটি তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলা। ধারাবাহিক এসব ঘটনার পর স্কুলের নিরাপত্তা জোরদারে দেশজুড়ে বিশেষ মহড়াও চালানো হয়েছে।

সর্বশেষ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমছে মামলার চাপ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার বেড়েছে।...

স্বর্ণের দাম বাড়ল, ভরিতে নতুন রেকর্ড

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে...

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক...