পড়তে বা লিখতে না জানলেও দীর্ঘ সাধনা ও কুরআন তিলাওয়াত শুনে পুরো কুরআন মুখস্থ করেছেন মিশরের ৭১ বছর বয়সী দুই নারী সুকরা সেলিম ও থানা জিদান।
মেনুফিয়া প্রদেশের মিত শেহালা গ্রামের বাসিন্দা সুকরা ৫০ বছর বয়সে কুরআন হিফজ শুরু করেন। প্রতিদিন অল্প অল্প করে আয়াত মুখস্থ করতেন এবং রেডিওতে তিলাওয়াত শুনে অনুশীলন চালিয়ে যেতেন। পরে পুরো ৩০ পারা মুখস্থ করেন তিনি।
অন্যদিকে থানা জিদান ছোটবেলা থেকেই হিফজের ইচ্ছা পোষণ করলেও পারিবারিক দায়িত্ব শেষে ৬৫ বছর বয়সে পুরো কুরআন মুখস্থ সম্পন্ন করেন।
বর্তমানে তারা প্রতিদিন একসঙ্গে পাঁচ পারা করে পুনরাবৃত্তি করেন এবং সপ্তাহে একবার পুরো কুরআন খতম করেন।
তাদের এই অর্জনের স্বীকৃতিতে স্থানীয় ধর্মবিষয়ক কর্তৃপক্ষ সম্মাননা দিয়েছে। পাশাপাশি এক মিশরীয় ব্যবসায়ী দুজনকে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

