দুই ধর্ষণ মামলায় অভিযুক্ত এসেক্স ক্রিকেটার রবিন দাস

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। পরে ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেপ্তার করা হয় এবং ২০২৬ সালের ২৩ জুলাই তাঁর বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়।

এসেক্স জানিয়েছে, অভিযোগ আনার পর থেকেই রবিন দাসকে সাময়িকভাবে নিষিদ্ধ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান থাকায় ক্লাব এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করছে না।

২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হওয়া রবিন দাস এখন পর্যন্ত প্রথম শ্রেণি, ৫০ ওভার ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়েও খেলেছেন তিনি।

সর্বশেষ নিউজ