ট্রাম্পের ভোটার নাগরিকত্ব যাচাই ব্যবস্থা পুনর্বহাল করল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

 

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের সম্প্রসারিত ভোটার নাগরিকত্ব যাচাই ব্যবস্থা সাময়িকভাবে পুনর্বহাল করেছে। এর ফলে অঙ্গরাজ্যগুলো আবারও ফেডারেল তথ্য ব্যবহার করে ভোটারদের নাগরিকত্ব যাচাই করতে পারবে।

২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে এ আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ২০২৫ সালে সিস্টেমেটিক এলিয়েন ভেরিফিকেশন ফর এনটাইটেলমেন্টস বা সেভ ব্যবস্থার পরিধি বাড়ায়। এতে সোশ্যাল সিকিউরিটি নম্বরসহ অতিরিক্ত সরকারি তথ্য ব্যবহার এবং একসঙ্গে বিপুলসংখ্যক রেকর্ড যাচাইয়ের সুযোগ রাখা হয়।

প্রশাসনের দাবি, অ-নাগরিকদের ভোট দেওয়া ঠেকাতে এই ব্যবস্থা প্রয়োজন। তবে অধিকারকর্মী সংগঠনগুলো বলছে, পুরোনো বা ভুল তথ্যের কারণে বৈধ নাগরিকরাও ভুলভাবে অ-নাগরিক হিসেবে চিহ্নিত হতে পারেন।

সুপ্রিম কোর্টের তিন উদারপন্থী বিচারপতি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন আশঙ্কা প্রকাশ করেন, এতে কিছু বৈধ ভোটারের ওপর বাড়তি বোঝা তৈরি হতে পারে।

সর্বশেষ নিউজ