যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেও পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ছাড় দেবে না তেহরান। তবে নৌ অবরোধ প্রত্যাহারসহ অন্যান্য দাবি পূরণ হলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে প্রস্তুত ইরান।
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ইরানের দাবির মধ্যে রয়েছে লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
তেহরান জানিয়েছে, এসব শর্ত পূরণ হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে তারা প্রস্তুত। তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেন।

