৪ কিমি উচ্চতায় আগ্নেয় ছাই, ইতালিতে রেড অ্যালার্টে বন্ধ বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ইতালির সিসিলি দ্বীপের মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে প্রায় চার কিলোমিটার উচ্চতায় ছাই ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শনিবার) অগ্ন্যুৎপাতের পর কাতানিয়া বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আগ্নেয় ছাই বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিকস অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, এটনার উত্তর-পূর্ব ক্রেটার থেকে ছাই নির্গত হচ্ছে এবং তা কয়েক কিলোমিটার উচ্চতায় উঠছে। পরিস্থিতির কারণে বিমান চলাচলের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচলে বিধিনিষেধ বহাল থাকতে পারে।

সর্বশেষ নিউজ