ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র আবারও তাঁর নতুন হেয়ারস্টাইল ও নজরকাড়া লুক নিয়ে ফুটবল বিশ্বে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন। বড় কোনো টুর্নামেন্ট বা গুরুত্বপূর্ণ মৌসুমের আগে নিজের চেহারায় পরিবর্তন আনা ব্রাজিলীয় এই ফরোয়ার্ডের দীর্ঘদিনের পুরোনো অভ্যাস।
২৮ সেপ্টেম্বর (সোমবার) জানা যায়, নেইমারের দীর্ঘদিনের ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ওয়াগনার তেনোরিও সম্প্রতি এই নতুন রূপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর থেকেই তা ভাইরাল হতে শুরু করে।
নেইমারের এই নতুন লুকে চুলে প্লাটিনাম বা মেটালিক ব্লন্ড শেডের ছোঁয়া দেখা গেছে। মাথার ওপরের দিকে কার্লি বা কোঁকড়ানো ভাবের সাথে দুই পাশে শার্প ‘ভি-শেপ’ ফেড কাট ব্যবহার করা হয়েছে। ফুটবল ভক্তদের অনেকে তাঁর এই রূপকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সময়কার সেই আইকনিক হেয়ারস্টাইলের সাথে তুলনা করছেন। দীর্ঘমেয়াদি ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লক্ষে যখন তিনি কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই তাঁর নতুন এই রূপ অনুরাগী ও ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।

