বাংলাদেশে বড় সুসংবাদ দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশসহ মোট ২০টি দেশ ও অঞ্চল এই শূন্য শুল্ক সুবিধা পাবে।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রকাশিত তথ্যে জানা যায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে।

শূন্য শুল্কের আওতায় রয়েছে বিরল রোগের চিকিৎসার ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক চিকিৎসা, জিন থেরাপি, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস এবং পশু চিকিৎসার ওষুধ। এসব ওষুধ তৈরির সংশ্লিষ্ট উপাদানও ছাড়ের আওতায় থাকবে।

বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশ এ সুবিধা পাচ্ছে।

এর আগে নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ রপ্তানিতে অতিরিক্ত শুল্কের চাপ থাকবে না।

সর্বশেষ নিউজ