উজ্জয়নে সড়ক সম্প্রসারণে ভাঙা হচ্ছে শতাব্দীপ্রাচীন মসজিদের অংশ

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে সড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণে শতাব্দীপ্রাচীন শাহী মসজিদের একটি অংশ অপসারণের কাজ শুরু হয়েছে। স্থানীয় মুসলিম বাসিন্দাদের দাবি, মসজিদটির বয়স প্রায় ৬৫০ বছর।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) কণ্ঠাল থেকে গোপাল মন্দির পর্যন্ত সড়ক প্রশস্তকরণের অংশ হিসেবে মসজিদটির প্রায় ৯ থেকে ১১ ফুট জায়গা প্রকল্পের মধ্যে পড়ে। মসজিদ কমিটির দাবি, তাদের কাছে সিন্ধিয়া শাসনামলের বৈধ নথি ছিল এবং অংশটি রক্ষায় আইনি উদ্যোগও নেওয়া হয়েছিল।

তবে আদালতের নির্দেশ ও সরকারি সড়ক সম্প্রসারণ প্রকল্পের কারণে শেষ পর্যন্ত ওই অংশ রক্ষা করা সম্ভব হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা নিজেরাই ক্ষতিগ্রস্ত অংশের ইট-পাথর সরিয়ে নিচ্ছেন।

স্থানীয়দের অনেককে এ সময় আবেগাপ্লুত হতে দেখা যায়। লেইস আহমেদ মজুমদার নামে এক বাসিন্দা শান্তি, ধৈর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ নিউজ