নির্বাচন কমিশন অভিমুখে মিছিল, প্রিয়াঙ্কা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

 

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিলের সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে আটক করেছে পুলিশ।

৬ অক্টোবর (মঙ্গলবার) পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের নেতাকর্মীরা মিছিল শুরু করেন। কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিরোধী দলের নেতারা অংশ নেন।

মিছিল নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়। এতে কর্মসূচিস্থলে উত্তেজনা তৈরি হয় এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়।

এদিকে মিছিল শুরুর আগে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করতে পারেন বলে তিনি তথ্য পেয়েছেন।

তবে সম্ভাব্য পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সর্বশেষ নিউজ