দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে ভালোবাসার প্রকাশ থামিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী বিজয় দেবেরাকোন্ডাকে তিনি দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ভালোবাসার কথা বলেন বলে জানিয়েছেন বিজয়।
৫ অক্টোবর (সোমবার) প্রকাশিত প্রখর গুপ্তর একটি পডকাস্টে একসঙ্গে হাজির হয়ে সম্পর্ক ও ভালোবাসা নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা।
বিজয় জানান, আগে তার ধারণা ছিল সঙ্গী যখন জানেন যে তাকে ভালোবাসা হয়, তখন বারবার তা মুখে বলার প্রয়োজন নেই। তবে রাশমিকা তাকে বুঝিয়েছেন, অনুভূতি মনে রাখার পাশাপাশি তা প্রকাশ করাও জরুরি।
রাশমিকার মতে, সম্পর্ক যত পুরনোই হোক না কেন, ভালোবাসার ছোট ছোট প্রকাশ সম্পর্ককে প্রাণবন্ত রাখে। ব্যস্ততার মধ্যেও সঙ্গীর প্রতি অনুভূতি জানানো উচিত।
বিজয়ের ভাষ্য, রাশমিকা নিজে নিয়মিত ভালোবাসার কথা বলেন এবং তাকেও নিজের অনুভূতি প্রকাশ করতে মনে করিয়ে দেন।

